• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Headline
এপেক্স ক্লাব অব লামার চার্টার সার্টিফিকেট প্রদান আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক সিংড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা পেকুয়ায় শতবর্ষী খাল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান ডুলাহাজারায় আগুনে পুড়ে চার দোকানী নিঃস্ব, ক্ষয়ক্ষতি ২০ লাখ ছাড়াল পেকুয়ায় পহরচাঁদা বনবিটের গাছ কর্তনের অভিযোগ চকরিয়ায় বসতভিটার গাছপালা কেটে সীমানা প্রাচীর ভাঙচুর ও হামলার অভিযোগ মহেশখালীতে সৎ ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত, ঘাতক আটক পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১০ লক্ষাধিক চকরিয়ায় হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদনমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

গিয়াস উদ্দিন সিকদার আরব আমিরাত থেকে / ১৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন।

গতকাল সোমবার (২০ নভেম্বর ) সন্ধ্যায় আবুধাবিতে জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান আলোচ্যসূচি, আন্তর্জাতিক সংস্থাগুলোর কাঠামোর আওতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে বহুপক্ষীয় প্রচেষ্টা এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র এবং উভয় দেশ ও জনগণের কল্যাণে এই সম্পর্ককে আরও সুদৃঢ় করার উপায় নিয়ে আলোচনা করেন দুই নেতা।
বৈঠকে শেখ আবদুল্লাহ বিন জায়েদ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি উভয় দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে সংযুক্ত আরব আমিরাতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সময় শেখ আবদুল্লাহ এবং ড. খলিলুর রহমান পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সহ সমসাময়িক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির নানা দিক নিয়ে মতবিনিময় করেন।

উচ্চপর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল রাশেদুজ্জামান এবং দুবাই কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশিষ কুমার সরকার, কাউন্সিলর তৌহিদুল ইসলাম। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশেমি এবং প্রতিমন্ত্রী সাঈদ মুবারক আল হাজেরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা