চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন ধান্যঘরা গ্রামে গলায় খাবার আটকে নজরুল ইসলাম ওরফে নওশাদ আলী শাহ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম উপজেলার ধান্যঘরা গ্রামের মৃত রওশন আলী শাহের ছেলে।
নিহতের ছেলে সাইদুল ইসলাম জানান, শনিবার সকালে প্রতিদিনের ন্যায় তার বাবা নজরুল ইসলাম বাড়িতে ভাত খাচ্ছিলেন। এ সময় তার গলায় ভাত আটকে গেলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “আমি ঘটনাটি শুনেছি।