• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Headline
ঝিনাইদহ মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, দুই বাংলাদেশি আটক পেকুয়ায় অস্ত্র মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির ২০২৭ বর্ষের প্রেসিডেন্ট ডা. ওম প্রকাশ, সেক্রেটারি জুলফিকার নাটোরের সিংড়ায় বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১, আহত ১ পেকুয়ার নোয়াখালীপাড়ায় বসতঘর ভস্মীভূত পেকুয়ায় ভোররাতে আগুনে পুড়ল চলন্ত ট্রাক, রক্ষা পেলেন চালক-হেলপার মাতামুহুরীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আসবাবপত্র আত্মসাৎ ও আর্থিক অনিয়মের অভিযোগ মগনামায় বিএনপির দুই প্রার্থীসহ একাধিক প্রার্থী মাঠে চকরিয়ায় আ.লীগের গোপন বৈঠক থেকে ৯ জন গ্রেপ্তার চলনবিলে শামুক-ঝিনুক নিধন বন্ধে প্রশাসনের অভিযান, ৩ জনকে কারাদণ্ড

ঝিনাইদহ শৈলকুপায় জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর

স্টাফ রিপোর্টার, খুলনা / ২৮ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহের শৈলকুপায় জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে বাড়িঘর ও দোকানপাট। সোমবার(০২ নভেম্বর)সকালে উপজেলার দিঘলগ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের মাহাতাব উদ্দিন ও কাশেম উদ্দিনের সমর্থকদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। সোমবার সকালে ওই গ্রামের মাঠে জমিতে সেচ দেওয়া নিয়ে কাশেমের সমর্থক লতিফের সাথে মাহাতাবের সমর্থক শাহিনের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আহত হয় উভয়পক্ষের অন্তত ১০ জন। ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি-ঘর ও দোকানপাট।

এই বিষয়ে কাশেম উদ্দীন বলেন, সকালে আমার সমর্থক লতিফ তার জমিতে পানি নেওয়ার জন্য শাহিনের জমির উপর দিয়ে পাইপ পাড়তে গেলে কথা কাটাকাটি হয় পরে। শাহিন ও তার ছেলে সহ মাহাতাবের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার সমর্থকদের উপর হামলা করে ও বাড়িঘর ভাংচুর করেছে।

এই বিষয়ে মাহাতাব উদ্দীন বলেন, আমি বাড়িতে ছিলাম না।পরে বাড়ি এসে দেখি মারামারি হয়েছে। মাঠে পানির পাইপ পাড়া নিয়ে এই মারামারির ঘটনা ঘটেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত ( কর্মকর্তা) হুমায়ন কবির মোল্লা বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা