• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Headline
ঝিনাইদহ শৈলকুপায় দুই নারী ছিনতাইকারীকে হাতেনাতে আটক ধরলো জনতা শৈলকুপায় ডোপ টেস্ট পজিটিভ প্রমাণিত আটক ৭ ঝিনাইদহে মহেশপুর সীমান্ত এলাকা থেকে নারীর মরদেহ উদ্ধার ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কয়ারগাছি গ্রামে খামারের তালা ভেঙে ২০ লাখ টাকার ৬ গরু চুরি ঝিনাইদহ মহেশপুরে ডেঙ্গু ও হামের সংক্রমণ বৃদ্ধি, জনমনে আতঙ্ক ঝিনাইদহ শৈলকুপায় জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর কৈয়ারবিল চেয়ারম্যান পদে আকিবের আগ্রহ, তরুণদের উন্নয়নে বিশেষ পরিকল্পনা চকরিয়া স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি: এক আপসহীন মহা গণদাবি পেকুয়ায় ইউপি নির্বাচন: ৭ ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী ঘোষণা চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ

পেকুয়ায় ইউপি নির্বাচন: ৭ ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী ঘোষণা

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি / ২৫ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

কক্সবাজারের পেকুয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে একক প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলার সাতটি ইউনিয়নেই প্রার্থী ঘোষণা করেছে দলটি।

দলীয় সূত্রে জানা গেছে, বারবাকিয়া ইউনিয়নে এ এইচ এম বদিউল আলম, সদর ইউনিয়নে মাওলানা ইমতিয়াজ আহমেদ, রাজাখালীতে মাওলানা মোশাররফ হোসাইন, মগনামায় শহীদুল মোস্তফা চৌধুরী, টৈটং ইউনিয়নে মাওলানা হাসান শরীফ, শিলখালী ইউনিয়নে মোহাম্মদ ইলিয়াছ, উজানটিয়া ইউনিয়নে মাওলানা আবু শরীফকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

প্রার্থী চূড়ান্ত করার মধ্য দিয়ে ইউনিয়নগুলোতে নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা জোরদারের উদ্যোগ নিয়েছে দলটি। এদিকে জামায়াতের প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

পেকুয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ইমতিয়াজ উদ্দিন জানান, উপজেলার সাতটি ইউনিয়নে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে।

এদিকে রাজাখালী ইউনিয়নে জামায়াতের প্রার্থী চূড়ান্ত হওয়াকে কেন্দ্র করে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। ওই ইউনিয়নে দলীয় মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট হুমায়ুন কবির মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। পাশাপাশি জামায়াতের সব পদ-পদবি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন তিনি।

বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া হুমায়ুন কবিরের এ ঘোষণাকে কেন্দ্র করে রাজাখালীর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা