• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
Headline
মুসলমানরা ইসলামের সীমানার মধ্যে ভাষা-সংস্কৃতি ধারণ করবে—এইটাই সঠিক রাজনীতি ভারতের ছত্রিশগড় রাজ্যে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ আমি বিএনপির মেয়র ছিলাম; আ.লীগের দোসর কোথা থেকে হলাম? চকরিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপন জনগণ ঐক্যবদ্ধ হয়ে বারবার শোষকদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় – মঞ্জু প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার গণতন্ত্র পুনরুদ্ধারে একুশে টিভির সাহসী ভূমিকা ছিল – চীফ হুইপ ইরান যুদ্ধ অব্যাহত থাকলে বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়বে: আইএমএফ দেশকে মাদকমুক্ত করতে শিগগিরই বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কাজের মান নিয়ে অভিযোগ, প্রকৌশলীকে বাঁশ নিয়ে ধাওয়া

নিজস্ব প্রতিনিধি / ৬৫ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

কাজের মান নিয়ে অভিযোগ তোলার কারণে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তরিকুল ইসলাম নামে এক উপ-সহকারী প্রকৌশলীকে বাঁশ নিয়ে পেটানোর জন্য ধাওয়া দিলেন লোকমান হোসেন নামে এক ঠিকাদার। দৌড়ে গিয়ে কোন রকমে রক্ষা পেলেন ওই সরকারি কর্মকর্তা। একজন সরকারি কর্মকর্তার ওপর জনসম্মুখে এমন আচরণের ঘটনায় পুরো উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুরে শিবপুরে উন্নয়নমূলক কাজ চলাকালীন প্রকৌশলী তরিকুল ইসলামের সঙ্গে ঠিকাদার লোকমান হোসেনের সাথে কাজের মান নিয়ে কাটাকাটি হয়। একপর্যায়ে মেজাজ হারিয়ে লোকমান হোসেন একটি বাঁশ নিয়ে ওই কর্মকর্তাকে মারধর করার জন্য ধাওয়া করেন এবং অশালীন গালমন্দ করতে থাকেন।

 

বাঁশ নিয়ে উপ-সহকারী প্রকৌশলীকে মারধর করতে দাওয়া করার একটি ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় গোটা নবীনগরে সচেতন মহলে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

 

স্থানীয়রা আক্ষেপ করে বলছেন, নবীনগরের ইতিহাসে একজন সরকারি কর্মকর্তাকে মারধর করতে দাওয়া দেওয়ার মতো কলঙ্কজনক ঘটনা আগে কখনো ঘটে নাই।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে পুলিশকে কঠোরভাবে আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

 

একাধিকবার মুঠোফোন করেও বক্তব্য পাওয়া যায়নি, লোকমান হোসেনের ফোনটি বন্ধ পাওয়া যায়।

 

অভিযোগ রয়েছে, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই লোকমান হোসেন। সেই দাপট দেখিয়ে এখনো তিনি তার প্রভাব বিস্তার করে চলছেন। তার নামে পরিচালিত ‘মেসার্স লোকমান হোসেন’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এলজিইডি (LGED)-এর মাধ্যমে নবীনগর উপজেলায় প্রায় অর্ধশত কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে, যা নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ধীরগতির কারণে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে গাফিলতি ও অনিয়মের অভিযোগ রয়েছে এবং যথাসময়ে প্রকল্পের কাজ শেষ না করায় চরম ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা