প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ের নবনির্মিত ভবনে মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে।