• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
Headline
সিংড়ায় গামছা বিক্রি করতে এসে বৃদ্ধের মৃত্যু কোটচাঁদপুরে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় কলম ইউপির বাজেট অধিবেশন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ আর নেই বিশ্বাসের চরম অবমাননা: কালীগঞ্জে স্বামীর বন্ধুর হাতে গৃহ’ বধূ ‘ধর্ষণের’ শিকার সিংড়ায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব গোলাম কিবরিয়া মহেশপুরে আওয়ামীলীগ সভাপতিকে জিম্মি করে টাকা আদায় আটক ৩ লোহাগাড়ায় মুখোমুখি বাস সংঘর্ষ, নিহত ৪; আহত বহু কক্সবাজার হোটেল সী-হার্টের মালিক জাহাঙ্গীর আলম কন্ট্রাক্টর মারা গেছেন সিংড়ায় ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নারীর মৃত্যু, স্বামী আহত

কোটচাঁদপুরে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মাসুম বিল্লাহ স্টাফ রিপোর্টার খুলনা / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রাণী সরকারের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সুশাসন প্রতিষ্ঠা এবং উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও দীপা রাণী সরকার। সভার শুরুতেই তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকরা তাদের সংবাদ, প্রতিবেদন ও লেখনীর মাধ্যমে সমাজের নানা সমস্যা, সম্ভাবনা, অনিয়ম ও উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরেন। একটি এলাকার উন্নয়নে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হয়। কোটচাঁদপুর উপজেলার উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন তিনি। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, মাদক, সামাজিক অবক্ষয় ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা দায়িত্বশীলতার সঙ্গে গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। তারা বলেন, সাংবাদিকরা সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরে জনসচেতনতা সৃষ্টি করেন। ফলে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে জনস্বার্থে কাজ করা সহজ হয় এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গতি আসে।

সভায় কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোন্দকার আব্দুল্লাহ বাশার বাহাজ্জেল হোসেন দাখিল মাদ্রাসার সরকারি খাল দখলের বিষয়টি তুলে ধরেন। এছাড়া নবগঙ্গা টেলিভিশনের প্রতিনিধি মো. মামুন হোসেন টিএন্ডটি পাড়া এলাকার ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থার কথা উল্লেখ করেন। এসব বিষয়ে ইউএনও দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

সরকারি সম্পদ দখলমুক্ত করার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে ইউএনও দীপা রাণী সরকার বলেন, “জনস্বার্থে সরকারি সম্পদ পুনরুদ্ধারে কোনো ধরনের আপস করা হবে না।” তিনি আরও বলেন, অবৈধ দখল, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক অবক্ষয় রোধের বিষয়ে আলোচনা করতে গিয়ে ইউএনও কোটচাঁদপুরকে মাদকমুক্ত করার বিষয়ে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেন। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসন সবসময় সচেষ্ট থাকবে।”

সভায় উপস্থিত সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে কোটচাঁদপুর উপজেলাকে আধুনিক, উন্নত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও সাংবাদিক সমাজ একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোন্দকার আব্দুল্লাহ বাশার, মো. রেজাউল করিম, মো. জাহাঙ্গীর আলম, মো. মোস্তাফিজুর রহমান, মো. রোকনুজ্জামান, মো. মঈন উদ্দিন খান, মো. শামীম রেজা, মো. আশরাফুজ্জামান, মো. আবু সুফিয়ান শান্তি, আরও উপস্থিত ছিলেন, শাহ জামান, বিমল ভূমি, কাজী মৃদুল, এসএম রায়হান উদ্দিন, আলমগীর খান, আলমগীর কবির, আলমগীর, কামাল হাওলাদার, দেলোয়ার হোসাইন,  কামরুজ্জামান সিদ্দীকসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

সভায় বক্তারা নবাগত ইউএনও দীপা রাণী সরকারের সফলতা কামনা করেন এবং তাঁর নেতৃত্বে কোটচাঁদপুর উপজেলার উন্নয়নের ধারা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা মনে করেন, প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিত প্রচেষ্টায় কোটচাঁদপুরে সুশাসন, উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।

সবশেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা