• রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
Headline
সিংড়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট উখিয়ায় উত্তেজনা: ছাত্রলীগ সন্দেহে ছেলে আটক, উদ্ধার করতে গিয়ে মায়ের মৃত্যু জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে অতীতে কেউ রেহাই পায়নি, বর্তমান সরকারও পাবে না : ডা. শফিকুর রহমান এমপি দুর্ধর্ষ ডাকাত বাপ্পি গ্রেফতার দলীয় বিবেচনায় ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়ায় গভীর উদ্বেগ এবং তীব্র প্রতিবাদ : মিয়া গোলাম পরওয়ার চকরিয়ায় ভয়ংকর ডাকাতি: কলেজ শিক্ষকের বাড়ি থেকে স্বর্ণ-নগদ লুট সিংড়ায় গামছা বিক্রি করতে এসে বৃদ্ধের মৃত্যু কোটচাঁদপুরে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় কলম ইউপির বাজেট অধিবেশন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ আর নেই

সিংড়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

সুজিত সাহা ( সিংড়া) প্রতিনিধিঃ / ১৯ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

নাটোরের সিংড়ায় গভীর রাতে একটি বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক রাত ২টার দিকে সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের তারাপুর গ্রামের আলম প্রামাণিকের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার কর্তা আলম প্রামাণিক জানান, রাতের আঁধারে অজ্ঞাতনামা সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরে থাকা আলম প্রামাণিকের পুত্রবধূ শ্রাবনী বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়-ভীতি দেখিয়ে ওয়ারড্রবের ডয়ারে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা বের করে নেয়।

লুট হওয়া মালামালের মধ্যে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা রয়েছে বলে পরিবারের দাবি।

ঘটনার সময় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা