• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
Headline
মাতামুহুরীর কোনাখালীতে কয়েকশ বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এমপি গাজী নজরুলকে বহিষ্কার সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, পরে এডিপির উপকরণ বিতরণ চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ নাটোরে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক প্রথম দল হিসেবে ফুটবল ইতিহাসে যে নজির গড়ল স্পেন আবেগ নিয়ে খেলা বন্ধ হউক, স্থায়ী বেড়িবাঁধ চাই কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে আইএসডিই বাংলাদেশ, দ্বিতীয় ধাপে পেল আরও ১ হাজার পরিবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নিয়মিত রোগী দেখেন স্বাস্থ্য কর্মকর্তা চকরিয়ায় ময়লার দুর্গন্ধ ও ফুটপাত দখলে চরম জনদুর্ভোগ, ক্ষুব্ধ ব্যবসায়ী-নাগরিক

সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, পরে এডিপির উপকরণ বিতরণ

সুজিত সাহা ( সিংড়া) প্রতিনিধিঃ / ৩২ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

নাটোরের সিংড়া উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ থেকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬টি পরিবারের মাঝে মোট ৭ লাখ টাকার নগদ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে পরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠান এবং অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন ও তারা-২ নলকূপ বিতরণ করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রিফাত।

প্রথমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬টি পরিবারের হাতে মোট ৭ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ডু’সহ জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

শেষে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে অনুদানের চেক, সেলাই মেশিন এবং তারা-২ নলকূপের অনুমোদনপত্র তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা