• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
Headline
সিংড়ায় ভোক্তা অধিকার আইনে দুই মিষ্টির দোকানকে জরিমানা চকরিয়ায় লিচুর দানা আটকে একবছর বয়সি শিশুর মৃত্যু নদীতে গোসলই হলো কাল, মাতামুহুরীতে প্রাণ গেল স্কুলছাত্রের চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর নুরুল আমিনের বড় ছেলে রিয়াজ বাইক দুর্ঘটনায় নিহত লোহাগাড়ায় হানিফ-সিএনজি সংঘর্ষে মাদ্রাসা শিক্ষার্থী নিহত সিংড়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট উখিয়ায় উত্তেজনা: ছাত্রলীগ সন্দেহে ছেলে আটক, উদ্ধার করতে গিয়ে মায়ের মৃত্যু জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে অতীতে কেউ রেহাই পায়নি, বর্তমান সরকারও পাবে না : ডা. শফিকুর রহমান এমপি দুর্ধর্ষ ডাকাত বাপ্পি গ্রেফতার দলীয় বিবেচনায় ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়ায় গভীর উদ্বেগ এবং তীব্র প্রতিবাদ : মিয়া গোলাম পরওয়ার

নদীতে গোসলই হলো কাল, মাতামুহুরীতে প্রাণ গেল স্কুলছাত্রের

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৫৬ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে তলিয়ে আদর দাশ (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১২ টার দিকে বাঁশঘাটা স্টেশন সংলগ্ন নদীতে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আদর দাশ চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খোদারকুম হিন্দুপাড়া এলাকার প্রদীপ দাশের ছেলে। সে চকরিয়া কোরক বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

পরিবার সূত্রে জানা যায়,প্রদীপ দাশ তার তিন সন্তানকে নিয়ে মাতামুহুরী নদীতে গোসল করতে যান। এ সময় তারা চোরাবালিতে আটকে পড়েন। স্থানীয়দের সহায়তায় নিতাই ও নিমাই নামে অপর দুই সন্তানকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আদর দাশ নিখোঁজ হয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় লোকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাতামুহুরী নদীতে শক্তিশালী ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে নদীর তলদেশে অসংখ্য গর্ত ও চোরাবালির সৃষ্টি হয়েছে। গোসল করতে নেমে ওই চোরাবালিতে আটকে এই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে বলে তাঁদের ধারণা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, মাতামুহুরী নদীতে তলিয়ে এক জনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা