চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নে গলায় লিচুর বিচি আটকে ওয়াসেনাত নামে ১বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বমু বিলছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ায়। শিশুটি অসাবধানতাবশত লিচুর বিচি গিলে ফেললে তা গলায় আটকে যায় এবং পরবর্তীতে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রাত ৯টায় শিশুটির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।