• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
Headline
কোটচাঁদপুরে তিনদিন ব্যাপী ‘ভূমি সেবা মেলা, সেরা করদাতাদের মাঝে পুরস্কার বিতরণ এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্বজ্ঞানহীন ও অসত্য বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ সিংড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার বর্ণাঢ্য উদ্বোধন মামাতো বোনকে ফেরৎ আনতে গিয়ে প্রতিপক্ষের ছু’রিকাঘা’তে দুই চাচাতো ভাই হতাহত লেফটেন্যান্ট তানজিম হত্যা রায় ঘোষণা: ৪ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন কোটচাঁদপুরে মিনিস্টারের “হাম্বা অফার সিজন-৩” ফ্রিজ কিনে গরু জিতলেন ক্রেতা ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত ফায়ার সার্ভিসের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব – স্পীকার জনভোগান্তি কমাতে দালালমুক্ত ভূমিসেবা চান চকরিয়ার এসিল্যান্ড

কোটচাঁদপুরে তিনদিন ব্যাপী ‘ভূমি সেবা মেলা, সেরা করদাতাদের মাঝে পুরস্কার বিতরণ

মাসুম বিল্লাহ, খুলনা / ১৬ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরতি ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে ১৯ মে মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী শুরু হয়েছে ‘ভূমি সেবা মেলা সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পরপরই কোটচাঁদপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিস চত্বরে শুরু হয়েছে ভূমি সেবা মেলা-২০২৬৷ মেলার ২য় দিন ২০ মে বুধবার দুপুরে উপজেলার সেরা ৬ জন ভূমি উন্নয়ন করদাতাকে পুরস্কার হিসাবে ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানার হাত থেকে পুরস্কার গ্রহন করেন পৌর সভার সলেমানপুরের কামাল হোসেন ও বাজারপাড়ার আবু জাফর, এলাংগী ইউনিয়নের পারভীন সুলতানা, দোড়া ইউনিয়নের সাজ্জাদ হোসেন ও বলুহর ইউনিয়নের লিয়াকত আলী সরকার। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার বলেন মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশের ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক ও ডিজিটালাইজড করা হয়েছে। এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ কোনো প্রকার দালালের দৌরাত্ম্য বা হয়রানি ছাড়াই সরাসরি দ্রুততম সময়ে সেবা পাবেন। মেলা প্রাঙ্গণে সরকার নির্ধারিত ফি-র তালিকা (যেমন: নামজারি ফি, কোর্ট ফি, রেকর্ড সংশোধন ফি ইত্যাদি) ব্যানার আকারে উন্মুক্তভাবে প্রদর্শন করায় সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে।

মেলা স্টল থেকে নাগরিকরা ই-নামজারি, স্মার্ট ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত যেকোনো জটিলতার তাৎণিক সমাধান ও আইনি পরামর্শ গ্রহণ করতে পারবেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা দেশের উন্নতি ও সমৃদ্ধি করতে ভূমিকর প্রদান করার আহব্বান জানিয়ে তিনি পুরস্কার প্রাপ্তদের ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা