• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Headline
এক রাতে চকরিয়ায় দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী আগামী নির্বাচনে ফিরতে পারে আওয়ামী লীগ—ইঙ্গিত দিলেন এম তৌহিদ হোসেন পুলিশকে দলীয়করণের অভিযোগে সরব হাসনাত আব্দুল্লাহ চকরিয়ায় দারুল কুরআন মাদরাসার বর্ণাঢ্য পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আদালত প্রাঙ্গণে ধর্ষণ মামলার আসামিকে গুলি করে হত্যা চকরিয়ায় পুত্রের ছুরিকাঘাতে পিতা নিহত: ঘাতক গ্রেফতার চকরিয়ায় ধাওয়া খেয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, উদ্ধার ৩০ হাজার ইয়াবা কোটচাঁদপুরে তিনদিন ব্যাপী ‘ভূমি সেবা মেলা, সেরা করদাতাদের মাঝে পুরস্কার বিতরণ এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্বজ্ঞানহীন ও অসত্য বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ সিংড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার বর্ণাঢ্য উদ্বোধন

চকরিয়ায় দারুল কুরআন মাদরাসার বর্ণাঢ্য পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া / ২৯ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ার প্রথম ডিজিটাল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল কুরআন মাদরাসায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (সকাল ৯টা) চকরিয়া পৌরশহরের আবাসিক মহিলা কলেজ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী সাতজন শিক্ষার্থীকে দস্তারবন্দীর মাধ্যমে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া মাদরাসার বিভিন্ন শিক্ষামূলক ও সহশিক্ষা কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। একই সঙ্গে সরকারি ও বেসরকারি বৃত্তি পরীক্ষায় অনন্য সাফল্য অর্জনকারী ২৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

ইসলামিক এডুকেয়ার ফাউন্ডেশনের সভাপতি আশরাফুল আরেফিন আসিফের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুল হক রাসেল ও মাদরাসার সুপার আবুল মাসরুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এভারেস্টজয়ী দেশের একমাত্র পর্বতারোহী ডা. বাবর আলী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “প্রত্যেক মানুষের জীবনে একটি করে এভারেস্ট রয়েছে। সেই লক্ষ্য অর্জনে নিষ্ঠা, পরিশ্রম ও আত্মবিশ্বাসই হতে পারে সফলতার চাবিকাঠি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের সভাপতি অধ্যক্ষ ফখরউদ্দিন ফরায়েজি, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান আরিফ, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মঈনুদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সার্বিকভাবে অনুষ্ঠানটি শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা