• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
Headline
সিংড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত স্বাগতম মাতামুহুরী উপজেলা এবং জনপ্রত্যাশা শহিদ মিনারও নিরাপদ নয়: চকরিয়ায় রাতের আঁধারে উধাও লোহার গ্রিল চকরিয়ায় ‘দেশ-বিদেশি পাহাড়তলী সমিতি’র আত্মপ্রকাশ, ২৮ সদস্যের কমিটি গঠন চকরিয়ায় প্রধানমন্ত্রীর সমাবেশস্থল পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: এলাকায় সাজসাজ রব কক্সবাজারে ডাকাতি-ধর্ষণ: আটক ৬ সিংড়ায় মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন মেয়াদে সাজা কোটচাঁদপুরে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নিভৃতে হুন্ডি কাজল: কোটি টাকার সাম্রাজ্য তছনছ, সর্বস্বান্ত ভুক্তভোগীর হাহাকার চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশু নিহত, আহত বহু

চকরিয়ায় প্রধানমন্ত্রীর সমাবেশস্থল পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: এলাকায় সাজসাজ রব

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ২২ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আগামী ১৩ জুন (শনিবার) কক্সবাজারের চকরিয়ায় আসছেন। বিকেল ৪টায় চকরিয়া পৌর শহরের বাস টার্মিনালে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ ও সাজসাজ রব বিরাজ করছে। ইতিমধ্যে জনসভার মূল মঞ্চসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সমাবেশস্থল পরিদর্শন ও নিরাপত্তা জোরদার:
​জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কয়েক স্তরের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে জনসভাস্থল চকরিয়া বাস টার্মিনাল মাঠ সরেজমিনে পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ।
​পরিদর্শনকালে তিনি উপস্থিত নেতাকর্মীদের জনসভা সফল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং এরপর পেকুয়াস্থ নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা হন। এর আগে তিনি ডুলাহাজারা-মালুমঘাট এলাকায় প্রধানমন্ত্রীর নির্ধারিত বৃক্ষরোপণ স্থলও পরিদর্শন করেন।

নিরাপত্তা প্রসঙ্গে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান:
​”প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বিশেষ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরের সময়সূচি:
​চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো সফরসূচির উদ্ধৃতি দিয়ে জানান, তিন স্তরের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী দিনব্যাপী বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসভায় অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত সূচি:
​সকাল ০৯:৪৫ মিনিট: কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ।
​সকাল ১০:০০ মিনিট: কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে ‘মাছুয়াখালী খাল’ খনন কাজের উদ্বোধন।
​দুপুর ১২:১৫ মিনিট: ডুলাহাজারা সাফারি পার্কে দেশব্যাপী ২৫ কোটি রকমারি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন।
​বিকেল ০১:০০ টা: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্রনেতা ওয়াসিম আকরামের (পেকুয়া মেহেরনামাস্থ) কবর জিয়ারত এবং তাঁর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ।
​বিকেল ০১:৩০ মিনিট: নতুন ‘মাতামুহুরী উপজেলা’র ভিত্তিপ্রস্তর স্থাপন।
​বিকেল ০২:১৫ মিনিট: নবগঠিত ‘পেকুয়া পৌরসভা’র ভিত্তিপ্রস্তর স্থাপন।
​বিকেল ০৪:০০ টা: চকরিয়া পৌরসভা বাস টার্মিনালে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান ও ভাষণ।
জনসভার সার্বিক আয়োজন:
​চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হকের সভাপতিত্বে এই ঐতিহাসিক জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ এমপি।
​ঐতিহাসিক এই জনসভাটি যৌথভাবে সঞ্চালনা করবেন চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম। এছাড়া জনসভায় জাতীয়, জেলা ও চকরিয়া-পেকুয়া উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা