• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
Headline
লামায় বৃদ্ধাশ্রমের জায়গার সীমানা বিরোধ  নিয়ে শালিশী বৈঠকে উত্তেজনা ও সংঘর্ষ, আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন  সিংড়ায় সনাতনীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ চকরিয়ায় হাতি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে উঠান বৈঠক বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা ৪৫ ঘণ্টা পর পরিত্যক্ত ডোবায় ভেসে উঠল ৭ বছরের ওয়াহিদুলের মরদেহ, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ ‘কার্বন ডাই-অক্সাইডে কোনো শিশুর মৃত্যু হয়নি’- লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছে আদ্-দ্বীন হাসপাতাল সিংড়ায় ইভেন্টোর খেলা উদ্বোধন করলেন নাটোরের ডিসি

লামায় বৃদ্ধাশ্রমের জায়গার সীমানা বিরোধ  নিয়ে শালিশী বৈঠকে উত্তেজনা ও সংঘর্ষ, আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন 

মোহাম্মদ শাহনেওয়াজ, বান্দরবান জেলা প্রতিনিধি / ২৩ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে কোয়ান্টাম ফাউন্ডেশনের বৃদ্ধাশ্রমের জায়গার সীমানা ও মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সালিশি বৈঠকে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধাশ্রমের জায়গার সীমানা ও মালিকানা নিয়ে কোয়ান্টাম ফাউন্ডেশন এবং স্থানীয় গফুর ম্যানেজারের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিষ্পত্তির জন্য আজ উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র ও দলিলসহ সালিশি বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়।

বৈঠকে গফুর ম্যানেজার, কামাল উদ্দিন, কালা আনোয়ার, শাহ মিয়া, মোহাম্মদ রায়হানসহ কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতিনিধিরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কোয়ান্টাম ফাউন্ডেশনের ইনচার্জ আসাদুল ইসলাম অভিযোগ করে বলেন, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী উভয় পক্ষই কাগজপত্র উপস্থাপন করার কথা ছিল। তাদের পক্ষ থেকে বৈধ কাগজপত্র উপস্থাপন করা হলেও প্রতিপক্ষ কোনো দলিল দেখাতে পারেনি। এরপরই উত্তেজনা সৃষ্টি হয়ে গফুর ম্যানেজারের পক্ষ থেকে হামলার ঘটনা ঘটে এবং উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়।

ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করে। খবর পেয়ে দ্রুত সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় কঠোর অবস্থানে রয়েছে, যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা