• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
Headline
অনিশ্চিত সমুদ্রযাত্রা, জেলেদের বীমার আওতায় নেওয়া সময়ের দাবী টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসার আহ্বান ইউএনও শাহীন দেলোয়ারের আমরা এখনো জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ পাইনি: নাহিদ ইসলাম চকরিয়ায় নিখোঁজ দুই শিশু: সন্ধান চেয়ে পরিবারের আকুল আবেদন লামা পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ চুনতিতে বাগান সৃজনের কাজের সময় বন্যহাতির আক্রমণ, শ্রমিক আহত চকরিয়ায় মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন মাতামুহুরীতে জামায়াত নেতাসহ তিন ভাইকে ছুরিকাঘাত

লামা পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা

মোহাম্মদ শাহনেওয়াজ বান্দরবান জেলা প্রতিনিধি / ৩৫ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

বান্দরবানের লামা পৌরসভাকে পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ার লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১ কোটি ২৩ লাখ ৩ হাজার ৬১৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে লামা পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণা  অনুষ্ঠানে এবাজেট উপস্থাপন করেন, লামা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন।

ঘোষিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার ৭২২ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৯ লাখ ৩০ হাজার টাকা। এতে সমাপনী স্থিতি রাখা হয়েছে ১৪ লাখ ৩৩ হাজার ৭২২ টাকা।

রাজস্ব ব্যয়ের উল্লেখযোগ্য খাতগুলোর মধ্যে রয়েছে, সাধারণ সংস্থাপন বাবদ ১ কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী খাতে ২৫ লাখ ২০ হাজার টাকা এবং শিক্ষা খাতে ২ লাখ টাকা। এছাড়া পানি সরবরাহসহ অন্যান্য প্রয়োজনীয় খাতে বরাদ্দ রাখা হয়েছে।

উন্নয়ন খাতে মোট ৮ কোটি ৭০ লাখ টাকার আয় ও ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে সরকারি উন্নয়ন সহায়তা মঞ্জুরি ১ কোটি টাকা, কোভিড-১৯ রিকভারি প্রজেক্টে ৩ কোটি টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে ৫০ লাখ টাকা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হতে ৫০ লাখ টাকা, বিশেষ উন্নয়ন বরাদ্দ ২০ লাখ টাকা, পৌর ভবন সম্প্রসারণ বাবদ ৫০ লাখ টাকা এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

অন্যদিকে উন্নয়ন ব্যয়ের মধ্যে অবকাঠামো উন্নয়নে ৫ কোটি ৪০ লাখ টাকা, পৌর ভবন সম্প্রসারণ, স্টাফ ডরমেটরি, বাউন্ডারি ওয়াল ও মার্কেট নির্মাণে ১ কোটি ৩০ লাখ টাকা এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্বকালে মোঃ মঈন উদ্দিন বলেন, “পৌরবাসীর জন্য উন্নত নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং একটি আধুনিক ও পরিকল্পিত পৌরসভা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাজেট বাস্তবায়ন করে লামা পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা হবে।”

এ সময় পৌর প্রশাসককে সহায়তা প্রদান কমিটির সদস্য, পৌর কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা