• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Headline
সিংড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত সিংড়ায় গ্লোবাল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাংবাদিক কন্যা সৈয়দা তামান্না হোরায়রার (সহকারী কমিশনার ভূমি) সরকারি রাজস্ব আদায়ে সফলতা! অনিশ্চিত সমুদ্রযাত্রা, জেলেদের বীমার আওতায় নেওয়া সময়ের দাবী টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসার আহ্বান ইউএনও শাহীন দেলোয়ারের আমরা এখনো জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ পাইনি: নাহিদ ইসলাম চকরিয়ায় নিখোঁজ দুই শিশু: সন্ধান চেয়ে পরিবারের আকুল আবেদন লামা পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

সিংড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

সুজিত সাহা ( সিংড়া) প্রতিনিধিঃ / ১৯ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের জামতলী–রাণীরহাট (কাঁকিয়ান) সড়কে ট্রাকের ধাক্কায় সনজিত (৩৬) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর প্রায় ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সনজিত ডাহিয়া ইউনিয়নের কৈডালা গ্রামের নরেনের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সনজিত বামিহাল বাজার থেকে অটোরিকশা নিয়ে দুর্গাপুর এলাকায় নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে জামতলী–রাণীরহাট (কাঁকিয়ান) সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাক পাল্লা দিয়ে চলার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সনজিতের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িটি নিয়ে জামতলীর দিকে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনগত প্রক্রিয়া শুরু করে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা