• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
Headline
সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা দেশে ১ হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহী আমিরাতপ্রবাসী বাংলাদেশিরা এসএসসিতে সিংড়া উপজেলা সেরা বিয়াম ল্যাবরেটরি স্কুল সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লামায় জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ এর শুভ উদ্বোধন মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে ইলিশিয়া গরুর বাজার চালানোর অভিযোগ মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ লামা-চকরিয়া সড়কে মোটরসাইকেল-চান্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ওযু করতে গিয়ে পা পিছলে আহত ইমাম, ভাঙা সড়কের কারণে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৬৬ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

টানা ভারী বর্ষণ ও বৈরি আবহাওয়ার মধ্যে কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাহাব উদ্দিন (৩৬) নামে এক ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম নতুনঘোনা পাড়া এলাকার ওয়াপদার নাশি নামক স্থানে একটি টমটম (ইজিবাইক) গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহাব উদ্দিন পশ্চিম নতুনঘোনা এলাকার বাসিন্দা এবং আবুল কাসেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে গ্যারেজের আশপাশে ঝুঁকিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছিল। এ সময় বিদ্যুতায়িত স্থানে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
বদরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাদ্দাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোছাইন বলেন, টমটম চালকের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৈরি আবহাওয়ার সময়ে বিদ্যুৎ সংযোগ ও বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা