• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
Headline
ভোগান্তির চরম সীমায় চকরিয়া বায়তুশ শরফ রোড: যেন ‘চোখ থাকিতে অন্ধ’ প্রশাসন! সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত চকরিয়ায় বানের তীব্র স্রোতে ভেসে যাওয়া কিশোরের মরদেহ উদ্ধার, ২৪ ঘণ্টা পর শেষ হলো পরিবারের অপেক্ষা ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করল চকরিয়া টিউটর মিডিয়ার শিক্ষার্থী কোটা পদ্ধতির নানা জটিলতা পেরিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চমক দেখাল চকরিয়া কোরক বিদ্যাপীঠ কোটচাঁদপুর স্টেশন মাস্টারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদসভা, আসামি গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম নাটোরে আত্রাই নদীর শহর রক্ষা বাঁধে ধস সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু পারিবারিক বিরোধে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চকরিয়া-মাতামুহুরীতে ভয়াবহ বন্যা, পাহাড়ধসে দুই ভাই-বোনের মৃত্যু

কোটা পদ্ধতির নানা জটিলতা পেরিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চমক দেখাল চকরিয়া কোরক বিদ্যাপীঠ

এম, রিদুয়ানুল হক, নিজস্ব প্রতিনিধি / ৮৩ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

কোটা পদ্ধতির নানা জটিলতা ও প্রতিকূলতা অতিক্রম করেও কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে।

প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটি থেকে ট্যালেন্টপুলে ৯ জন এবং সাধারণ গ্রেডসহ মোট ২৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে নতুন গৌরবের ইতিহাস সৃষ্টি করেছে। শিক্ষার্থীদের এই কৃতিত্বে আনন্দ ও উচ্ছ্বাসে ভাসছে পুরো বিদ্যালয় পরিবার।

এ অর্জনের জন্য বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থী, তাঁদের সম্মানিত অভিভাবক, নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আখের বলেন, “এই সাফল্য শুধু আমাদের শিক্ষার্থীদের নয়, এটি পুরো কোরক পরিবারের সম্মিলিত প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের ফল। শিক্ষার্থীদের আন্তরিক অধ্যবসায়, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষক-শিক্ষিকাদের নিষ্ঠার কারণেই আমরা এ অর্জন করতে পেরেছি। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব এবং আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা করি।”

বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এই অর্জন ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে এবং চকরিয়া কোরক বিদ্যাপীঠ শিক্ষা ও মেধার উৎকর্ষে আগামীতেও তার সাফল্যের ধারা অব্যাহত রাখবে।

বিশেষভাবে উল্লেখ্য, চকরিয়া উপজেলায় (নবগঠিত মাতামুহুরী উপজেলাসহ) সরকারি-বসরকারি বিদ্যালয় থেকে সর্বমোট ২৫৪ জনকে বৃত্তি দেয়া হয়। তন্মধ্যে ট্যালেন্টপুলে ১০৬ জন এবং সাধারণ ১৪৮ জন। পুরো উপজেলায় বেসরকারি স্কুল থেকে বৃত্তিপ্রাপ্ত সংখ্যা ৬৪ জন (ট্যালেন্টপুল ২৬ এবং সাধারণ ৩৮ জন)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা