• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Headline
পেকুয়ায় পথের রাস্তার বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে জখম সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি কক্সবাজার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীর উপর হামলার প্রতিবাদে পেকুয়ায় মানববন্ধন সিংড়ায় স্রোতিজালের কাঠামো অপসারণ করলো প্রশাসন প্রেমে নারীরাই জয়ী- তারা ভালোবাসতে হিসেব কষে না! কোটচাঁদপুর উপজেলাজুরে রেভিনিউ সংকটে স্থবির আর্থিক কার্যক্রম সিংড়ায় ভ্রাম্যমাণ আদালত: দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা সিংড়ায় বিদ্যুতের অভাবে অন্ধকার হাসপাতাল, টর্চ লাইটে চলছে চিকিৎসা চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পেছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার! সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড

চকরিয়ায় প্রবীণ শিক্ষক আলহাজ্ব মাস্টার জাফরুল্লাহ ওসমানীর ইন্তেকাল, আজ জুমার পর জানাজা

এম, রিদুয়ানুল হক, নিজস্ব প্রতিনিধি / ৯৪ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

চকরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং পৌরসভা ৪নং ওয়ার্ড ফুলতলা নিবাসী আলহাজ্ব মাস্টার জাফরুল্লাহ ওসমানী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটের সময় পৌর শহরের ফুলতলাস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​তিনি বিশিষ্ট ব্যক্তিত্ব এইচ আর ওসমানী (H R Osmani)-এর শ্রদ্ধেয় পিতা। তিনি দীর্ঘ ৬-৭ মাস ধরে পক্ষাঘাতজনিত (প্যারালাইসিস) সমস্যায় ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ ১৭ জুলাই (শুক্রবার) বাদে জুমা (জুমার নামাজের পর) চকরিয়া পৌরসভা ফুলতলা জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এদিকে একজন আদর্শ ও গুণী শিক্ষকের মৃত্যুতে চকরিয়ার শিক্ষা অঙ্গনসহ স্থানীয় এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সশরীরে বিভিন্ন মহল থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।

মহান আল্লাহর দরবারে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হচ্ছে, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা