• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Headline
স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্যেই চকরিয়ায় প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, এলাকায় চরম আতঙ্ক সবুজায়নে আবু সুফিয়ানের ব্যতিক্রমী উদ্যোগ চকরিয়ার একঝাঁক সাবেক ছাত্রনেতার বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান বন্যাকবলিত সাতকানিয়ায় অর্থমন্ত্রী ও এমপি শাহজাহান ফাঁসিয়াখালীতে ত্রাণ বিতরণ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চকরিয়ায় প্রবীণ শিক্ষক আলহাজ্ব মাস্টার জাফরুল্লাহ ওসমানীর ইন্তেকাল, আজ জুমার পর জানাজা জুলাই শহীদদের স্মরণে চকরিয়া কোরক বিদ্যাপীঠে আলোচনা সভা অনুষ্ঠিত চকরিয়া সবুজবাগ আবাসিক এলাকার জলাবদ্ধতা দূরীকরণে জরুরি পদক্ষেপ প্রয়োজন: প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ পাহাড়ি ঢলে চকরিয়ার হারবাং নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় ও আশ্রয়কেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত, স্থায়ী বাঁধের দাবি ভোগান্তির চরম সীমায় চকরিয়া বায়তুশ শরফ রোড: যেন ‘চোখ থাকিতে অন্ধ’ প্রশাসন!

ফাঁসিয়াখালীতে ত্রাণ বিতরণ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: / ৩৫ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। দুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং নদীভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বন্যাকবলিত পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা তুলে দেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারীছড়া এলাকার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি ভাঙনের ভয়াবহতা সরেজমিনে দেখে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহ করে দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণেরও নির্দেশনা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোনো মানুষকে সরকার একা ফেলে রাখবে না। ত্রাণ সহায়তার পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। নদীভাঙন রোধে প্রয়োজনীয় স্থায়ী ব্যবস্থা গ্রহণে সরকার আন্তরিকভাবে কাজ করছে।”
ত্রাণ বিতরণ ও নদীভাঙন এলাকা পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা