• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
Headline
দেশে ১ হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহী আমিরাতপ্রবাসী বাংলাদেশিরা এসএসসিতে সিংড়া উপজেলা সেরা বিয়াম ল্যাবরেটরি স্কুল সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লামায় জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ এর শুভ উদ্বোধন মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে ইলিশিয়া গরুর বাজার চালানোর অভিযোগ মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ লামা-চকরিয়া সড়কে মোটরসাইকেল-চান্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ওযু করতে গিয়ে পা পিছলে আহত ইমাম, ভাঙা সড়কের কারণে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু চকরিয়ার হারবাং অভয়ারণ্যে বনভূমি দখলের মহোৎসব, গাছ নিধন ও পাহাড় কাটার অভিযোগ

সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুজিত সাহা ( সিংড়া) প্রতিনিধিঃ / ২২ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নাটোরের সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদের প্রশাসনিক হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক করতোয়ার সিংড়া উপজেলা প্রতিনিধি ও সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম রাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত।

এ সময় বক্তব্য দেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান, কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভি এবং ভোরের দর্পণের জেলা প্রতিনিধি কামাল হোসেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, নাটোর জজকোর্টের আইনজীবী বাকী বিল্লাহ রশিদী, গবেষক ও লেখক মাওলানা আজিজুল হক, সাবেক সেনা সদস্য মোস্তাক আহমেদ ও কবি আবুল হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, সমাজসেবা অফিসার আবু দাউদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শামিম হোসেন, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আলতাব হোসেন, সিংড়া মডেল প্রেসক্লাবের সহ সভাপতি সুজিত সাহা ও সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, মাছরাঙা টেলিভিশনের নাটোর জেলা প্রতিনিধি রবিন খান, স্মার্ট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ, পৌর শিবিরের সভাপতি মেহেদী হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভা শেষে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে কেক কাটা হয়। বক্তারা দৈনিক করতোয়ার দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং গণমানুষের কথা তুলে ধরার ভূমিকার প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা