• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Headline
প্রেমে নারীরাই জয়ী- তারা ভালোবাসতে হিসেব কষে না! কোটচাঁদপুর উপজেলাজুরে রেভিনিউ সংকটে স্থবির আর্থিক কার্যক্রম সিংড়ায় ভ্রাম্যমাণ আদালত: দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা সিংড়ায় বিদ্যুতের অভাবে অন্ধকার হাসপাতাল, টর্চ লাইটে চলছে চিকিৎসা চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পেছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার! সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড ভুয়া এনএসআই পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদা দাবি, কোটচাঁদপুরে মোটরসাইকেলসহ আটক ১ সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার দূর্ঘটনায় প্রতিনিয়ত ঝরছে প্রাণ ভিসা প্রদানের নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি / ১৭১ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

কক্সবাজারের পেকুয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ৩১ তরুণ ও শিক্ষিত যুবকের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’ ও ‘মাতৃভূমি স্পোর্টস ক্লাব’-এর উদ্বোধন করা হয়েছে।

গতকাল বারবাকিয়া বাজার ব্রিজসংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান। প্রতিষ্ঠানের পরিচালক মো. ছিদ্দিক আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন প্রধান নির্বাহী মো. রেজাউল করিম।

প্রধান অতিথি ওসি মেহেদী হাসান মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, মাদকসেবী ও মাদক কারবারিদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে। অনুষ্ঠানে বক্তারা মাদক, জুয়া, চুরি-ডাকাতিসহ বিভিন্ন সামাজিক অনিয়মের বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।তিনি দুইটি মসজিদে মুর্দা মশারী বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বারবাকিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ বদিউল আলম জেহাদি, সাবেক ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু, শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের প্রদর্শক মো: নাসির উদ্দিন, বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, এমইউপি মো. দিদারুল ইসলাম ও সাবেক এমইউপি মো. ঈসমাইল সিকদার।

বৃক্ষ বিতরণের মাধ্যমে সংগঠনটির কার্যক্রমের প্রথম অধিবেশনের সূচনা করেন সমাজসেবক মো. শহীদুল ইসলাম। বক্তারা বলেন, তরুণদের এ উদ্যোগ এলাকার সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা