• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Headline
কক্সবাজার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীর উপর হামলার প্রতিবাদে পেকুয়ায় মানববন্ধন সিংড়ায় স্রোতিজালের কাঠামো অপসারণ করলো প্রশাসন প্রেমে নারীরাই জয়ী- তারা ভালোবাসতে হিসেব কষে না! কোটচাঁদপুর উপজেলাজুরে রেভিনিউ সংকটে স্থবির আর্থিক কার্যক্রম সিংড়ায় ভ্রাম্যমাণ আদালত: দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা সিংড়ায় বিদ্যুতের অভাবে অন্ধকার হাসপাতাল, টর্চ লাইটে চলছে চিকিৎসা চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পেছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার! সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড ভুয়া এনএসআই পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদা দাবি, কোটচাঁদপুরে মোটরসাইকেলসহ আটক ১ সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ

এসএসসিতে সিংড়া উপজেলা সেরা বিয়াম ল্যাবরেটরি স্কুল

সুজিত সাহা ( সিংড়া) প্রতিনিধিঃ / ৯৩ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নাটোরের সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে এবারও এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় সামগ্রিক পাশের হার কমলেও এ প্রতিষ্ঠানটিতে পাশের হার দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৬৭ শতাংশে।

এবার সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৪৩ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪২ জন। আর জিপিএ-৫ পেয়েছে ১২ জন শিক্ষার্থী।

প্রতিষ্ঠানটির এমন সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বিরাজ করছে আনন্দের আমেজ। উপজেলা পর্যায়েও প্রতিষ্ঠানটি শীর্ষস্থান প্রথম হয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, নিয়মিত ক্লাস, শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং অভিভাবকদের উৎসাহই তাদের ভালো ফলাফলের অন্যতম কারণ।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহাদত হোসেন বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করে ভালো ফলাফলের এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা