• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Headline
প্রেমে নারীরাই জয়ী- তারা ভালোবাসতে হিসেব কষে না! কোটচাঁদপুর উপজেলাজুরে রেভিনিউ সংকটে স্থবির আর্থিক কার্যক্রম সিংড়ায় ভ্রাম্যমাণ আদালত: দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা সিংড়ায় বিদ্যুতের অভাবে অন্ধকার হাসপাতাল, টর্চ লাইটে চলছে চিকিৎসা চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পেছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার! সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড ভুয়া এনএসআই পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদা দাবি, কোটচাঁদপুরে মোটরসাইকেলসহ আটক ১ সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার দূর্ঘটনায় প্রতিনিয়ত ঝরছে প্রাণ ভিসা প্রদানের নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

লামায় জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ এর শুভ উদ্বোধন

মোহাম্মদ শাহনেওয়াজ, বান্দরবান জেলা প্রতিনিধি / ১১৬ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (১৬ আগস্ট) লামা উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র আমির হোসেন আমু, সাবেক উপজেলা বিএনপি সভাপতি আবদুর রব, লামা উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোহাম্মদ ইব্রাহিম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রভোজ বড়ুয়া, এনসিপির সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান এবং মৎস্যজীবী দলের সভাপতি ফখরুজ্জামান।

আলোচনা সভায় বক্তারা লামা উপজেলার মৎস্য সম্পদের যথাযথ ব্যবহার, স্থানীয়ভাবে মাছের উৎপাদন বৃদ্ধি এবং আমিষের চাহিদা মেটাতে আধুনিক ও পরিবেশবান্ধব মৎস্য চাষের গুরুত্ব তুলে ধরেন। মৎস্যচাষিদের সার্বিক সহায়তা প্রদান ও নতুন নতুন উদ্যোগ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগের তৎপরতার কথাও জানানো হয়।

আলোচনা সভা শেষে লামা উপজেলার শ্রেষ্ঠ মৎস্যচাষি ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

অনুষ্ঠানে সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা