• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
Headline
প্রেমে নারীরাই জয়ী- তারা ভালোবাসতে হিসেব কষে না! কোটচাঁদপুর উপজেলাজুরে রেভিনিউ সংকটে স্থবির আর্থিক কার্যক্রম সিংড়ায় ভ্রাম্যমাণ আদালত: দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা সিংড়ায় বিদ্যুতের অভাবে অন্ধকার হাসপাতাল, টর্চ লাইটে চলছে চিকিৎসা চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পেছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার! সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড ভুয়া এনএসআই পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদা দাবি, কোটচাঁদপুরে মোটরসাইকেলসহ আটক ১ সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার দূর্ঘটনায় প্রতিনিয়ত ঝরছে প্রাণ ভিসা প্রদানের নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী গ্রেফতার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৭৯ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আলমগীর চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া পৌরসভার সায়মা প্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আলমগীর চৌধুরীর সাবেক এপিএস ওয়ারেশী জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া বিভিন্ন মামলায় আলমগীর চৌধুরীকে আসামি করা হয়। এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, উচ্চ আদালত থেকে জামিন পেলেও নিম্ন আদালতে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের মাধ্যমে প্রেস জামিন নেওয়ার বিষয়টি আলমগীর চৌধুরী নিশ্চিত করতে পারেননি। এ ছাড়া চকরিয়া পৌরসভার নিজপানখালী এলাকার এক বাসিন্দার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায়ও তিনি অভিযুক্তদের তালিকায় রয়েছেন।

তবে ওই মামলার বাদী আদালতে আপসনামা দিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

আলমগীর চৌধুরী চকরিয়া পৌরসভার টানা দুইবার নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা