কক্সবাজারের চকরিয়ার পরিচিত ও রাজপথের একঝাঁক সাবেক ছাত্রনেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। দলটির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
যোগদানকারীরা হলেন- মো. ইব্রাহিম ফারুক ছিদ্দকী, সাবেক সহকারী অফিস সম্পাদক, কক্সবাজার জেলা; মিনারুল ইসলাম, সাবেক সহকারী, শিক্ষা বিভাগ, কক্সবাজার জেলা; রবিউল আলম, সাবেক অফিস সম্পাদক, চকরিয়া উপজেলা; এবং রাহাতুল ইসলাম, সাবেক স্কুল সম্পাদক, চকরিয়া উপজেলা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে তারা দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন। পাশাপাশি দেশ, সমাজ ও দ্বীনের কল্যাণে সংগঠনের নীতিমালা অনুসরণ করে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
এদিকে তাদের এই যোগদানকে কেন্দ্র করে শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তাদের অভিনন্দন জানিয়েছেন এবং দোয়া কামনা করেছেন। তারা মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, যেন এই সিদ্ধান্ত কবুল হয়, তাদের জীবন সহজ, কল্যাণময় ও বরকতময় হয় এবং দ্বীনের খেদমতে আন্তরিকতা, সততা ও দৃঢ়তার সঙ্গে কাজ করার তাওফিক দান করেন।