• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Headline
লাঠিয়াল বাহিনী নয়, জনতার পুলিশ গড়ার প্রত্যয়: পুলিশ সুপার গরু ক্ষেতে ঢুকায় চৌগাছায় নারীকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী চকরিয়ার বিমানবন্দর পাড়া সড়কের বেহাল দশা: দুর্ভোগে শতাধিক পরিবার, দ্রুত সংস্কারের দাবি বরইতলী ফয়জুল উলূম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আব্দুস সালাম ইন্তেকাল সৌদিতে ওমরাহ পালনের পথে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের তিন বাংলাদেশির মৃত্যু মাতামুহুরীর কোনাখালীতে কয়েকশ বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এমপি গাজী নজরুলকে বহিষ্কার সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, পরে এডিপির উপকরণ বিতরণ চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সৌদিতে ওমরাহ পালনের পথে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের তিন বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি / ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সৌদি স্থানীয় সময় দুপুর ১২টার দিকে রিয়াদ-মক্কা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তানিয়া তাহমিনা রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন ও তাদের বড় ছেলে নাবিল। শফিকুল ইসলামের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে।

নিহতের ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ জানান, রিনা, তার স্বামী ও তিন সন্তান নিজস্ব প্রাইভেট কারে করে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কার দিকে রওনা হয়েছিলেন। পথে রিয়াদ-মক্কা মহাসড়কে একটি দ্রুতগামী ভারী যানবাহন তাদের গাড়িটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিনা, তার ছেলে তাসবিক ও মেয়ে জারার মৃত্যু হয়।

নিহতের মামাতো ভাই ও সৌদি প্রবাসী নাসিম আহমেদ কবীর জানান, বৃহস্পতিবার সকালে রিয়াদ থেকে যাত্রা শুরুর পর প্রায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করার পর এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আহত শফিকুল ইসলাম খোকন ও বড় ছেলে নাবিলকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থার বিষয়ে পরিবারের সদস্যরা নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।

একই পরিবারের তিন সদস্যের এমন হৃদয়বিদারক মৃত্যুতে ফরিদপুরের সালথা উপজেলার গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে চলছে গভীর শোক ও শোকাহত পরিবেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা