• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline
লাঠিয়াল বাহিনী নয়, জনতার পুলিশ গড়ার প্রত্যয়: পুলিশ সুপার গরু ক্ষেতে ঢুকায় চৌগাছায় নারীকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী চকরিয়ার বিমানবন্দর পাড়া সড়কের বেহাল দশা: দুর্ভোগে শতাধিক পরিবার, দ্রুত সংস্কারের দাবি বরইতলী ফয়জুল উলূম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আব্দুস সালাম ইন্তেকাল সৌদিতে ওমরাহ পালনের পথে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের তিন বাংলাদেশির মৃত্যু মাতামুহুরীর কোনাখালীতে কয়েকশ বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এমপি গাজী নজরুলকে বহিষ্কার সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, পরে এডিপির উপকরণ বিতরণ চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বরইতলী ফয়জুল উলূম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আব্দুস সালাম ইন্তেকাল

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৩৩ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বরইতলী ফয়জুল উলূম মাদ্রাসা-এর সিনিয়র শিক্ষক, ফাঁসিয়াখালী ইউনিয়নের ছায়রাখালী এলাকার বাসিন্দা, বিশিষ্ট আলেম ও হাজার হাজার হাফেজ-আলেমের প্রিয় শিক্ষক হাফেজ মাওলানা আব্দুস সালাম (প্রকাশ শাহ সাহেব হুজুর) ইন্তেকাল করেছেন।

তিনি দীর্ঘদিন ধরে বরইতলী ফয়জুল উলূম মাদ্রাসায় শিক্ষকতা করে অসংখ্য শিক্ষার্থীকে দ্বীনি শিক্ষায় আলোকিত করেছেন। তাঁর ইন্তেকালে মাদ্রাসা পরিবার, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, এলাকাবাসী এবং শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করা হয়েছে।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, তাঁর সকল গুনাহ ক্ষমা করে দিন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার তাওফিক দান করুন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা