• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
Headline
লাঠিয়াল বাহিনী নয়, জনতার পুলিশ গড়ার প্রত্যয়: পুলিশ সুপার গরু ক্ষেতে ঢুকায় চৌগাছায় নারীকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী চকরিয়ার বিমানবন্দর পাড়া সড়কের বেহাল দশা: দুর্ভোগে শতাধিক পরিবার, দ্রুত সংস্কারের দাবি বরইতলী ফয়জুল উলূম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আব্দুস সালাম ইন্তেকাল সৌদিতে ওমরাহ পালনের পথে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের তিন বাংলাদেশির মৃত্যু মাতামুহুরীর কোনাখালীতে কয়েকশ বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এমপি গাজী নজরুলকে বহিষ্কার সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, পরে এডিপির উপকরণ বিতরণ চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

লাঠিয়াল বাহিনী নয়, জনতার পুলিশ গড়ার প্রত্যয়: পুলিশ সুপার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ২৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেছেন, ‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না। জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতাই নিরাপদ সমাজ গঠনের সবচেয়ে বড় শক্তি।’

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টায় কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং জনসম্পৃক্ত পুলিশিং জোরদারের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সভাপতি সরওয়ার আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির ভাইস চেয়ারম্যান আবদুল মজিদ।
পুলিশ সুপার বলেন, ‘পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, জনগণের ইচ্ছায় কাঁদবে, জনগণের ইচ্ছায় হাসবে। আমরা জনগণের প্রত্যাশা পূরণে একটি জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই।’
তিনি আরও বলেন, সরকার তাঁকে কক্সবাজারে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়েছিল এবং সেই দায়িত্ব সফলভাবে পালন করা হয়েছে। বদরখালী একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র উল্লেখ করে তিনি বলেন, এ এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপন সময়ের দাবি।
জনবল সংকটের কথা তুলে ধরে এ এন এম সাজেদুর রহমান বলেন, গত ১৭ বছরে পুলিশ সদস্যের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়েনি। তবে সীমিত জনবল নিয়েই বদরখালীতে ছোট পরিসরে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ২০ জন সাব-ইন্সপেক্টরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এবং এ অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অস্ত্র উদ্ধার প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, চকরিয়া-মাতামুহুরী এলাকার মানুষ অস্ত্র তৈরি করে না; অস্ত্র তৈরির উৎস বন্ধে প্রথমে মহেশখালীকে গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, বর্তমানের দুর্বল হয়ে পড়া পুলিশ বাহিনীকে পুনর্গঠনে স্বরাষ্ট্রমন্ত্রী কাজ করছেন এবং তাঁর নেতৃত্বে একটি শক্তিশালী, আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান এবং পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান।
এছাড়া বক্তব্য দেন বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সম্পাদক মঈনুদ্দিন, মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, বদরখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলী মোহাম্মদ কাজল, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাদ্দাম হোসেন এবং ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা