• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
Headline
প্রেমে নারীরাই জয়ী- তারা ভালোবাসতে হিসেব কষে না! কোটচাঁদপুর উপজেলাজুরে রেভিনিউ সংকটে স্থবির আর্থিক কার্যক্রম সিংড়ায় ভ্রাম্যমাণ আদালত: দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা সিংড়ায় বিদ্যুতের অভাবে অন্ধকার হাসপাতাল, টর্চ লাইটে চলছে চিকিৎসা চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পেছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার! সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড ভুয়া এনএসআই পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদা দাবি, কোটচাঁদপুরে মোটরসাইকেলসহ আটক ১ সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার দূর্ঘটনায় প্রতিনিয়ত ঝরছে প্রাণ ভিসা প্রদানের নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

প্রেমে নারীরাই জয়ী- তারা ভালোবাসতে হিসেব কষে না!

সাইফুল ইসলাম বাবুল / ৫০ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রেম একটি মানবীয় গুণ। সৃষ্টির আদিকাল থেকে মানব চরিত্রে ভর করেছে। স্রষ্টা মানব সৃষ্টির সাথে মনে হয় প্রেমের মিশাল দিয়েছিলেন। তাইতো আদি পিতার সঙ্গী হাওয়ার সৃষ্টি। নিরিবিচ্ছিন্ন বিকাশমান মানব সভ্যতা ধর্ম, বর্ণ, অঞ্চল, গোত্র জাতি ভেদে বিভক্ত হতে থাকলে মানুষ্য জাতির কৃষ্টি ও পরিবর্তন হতে থাকে। তখন থেকেই প্রেমে শ্রেণি বৈষম্য।

এ জাতির মেয়ে ও জাতির সাথে, এ ধর্ম- ও ধর্মের , এ গোত্র ও গোত্রের সাথে বেমানান। তবে চিরন্তন প্রেম দেশ কাল পাত্রের সীমা রেখা অতিক্রম করেছে। আমি কিন্তু প্রেম বলতে নর-নারীর সম্পর্কের রূপায়ন কে বোঝাতে চেয়েছি। আমি বিশারদ নই খোলা চোখে ক্ষুদ্র মগজে যা ধরে তা-ই প্রকাশ করছি।

ইতিহাস, কবিতা, উপন্যাসে প্রেম শুনেছি, পড়েছি, দেখিনি, তবে ‘ একটা বিষয় জেনেছি প্রেমে কিন্তু নারীরাই জয়ী। যদিও বলা হয় নষ্টের মূল। দাদীকে দেখেছি দাদার জন্য অপেক্ষা করতে অথচ বৃদ্ধাবস্থা। মাকে দেখেছি বাবার জন্য দরদ দেখাতে। নিজের স্ত্রী ঝগড়া করলে কিংবা অভিমান করলে মনে হয় অশ্বত্থ পাতায়ও কুলাবে না কিন্তু মানশেষে আমরা তেতুল পাতাতেও স্থান করে নিই।

আবার দেখেছি হাইজ্যাক করে তুলে আনা বউটা তার দজ্জাল স্বামীকে পাগলের মত ভালবাসে। জানা নাই শুনা নাই এরকম সম্পর্কটার বউ কি ঠিকই তার স্বামীকে আজীবনের জন্য গ্রহণ করেছে। সব সময় সুখের আশায় খেলা ঘর তৈরিতে ব্যস্ত।

শ্রমিক শ্রেণীর মেয়েরা সারাদিন গতর খাটিয়ে বাড়ী ফেরার পর রান্না বান্না করে আদরে স্বামীকে খাওয়াতে বসান এবং শিয়রে পাখা দিয়ে বাতাস করেন। কেমন স্বর্গীয় দৃশ্য পাওনা একটুকু স্বামীর সোহাগ। অবস্থাপন্ন বা, কিন্তু, উল্টো স্ত্রীর মনোরঞ্জনের জন্য সবকিছু উৎসর্গ করতে পারে।

তবে বিবাহ পূর্ববস্থায় প্রেম করা সাহসের ব্যাপার। কারণ সমাজ কূল ইত্যাদির বাধা আবার প্রতারিত হবার ভয়। তারপর সম্পর্কের হাট রমরমা। কিন্তু ইদানীং দেখা যাচ্ছে সম্পর্কের সংসার ভঙ্গুর। স্থায়ী হয় না কারণ সম্পর্ক হয়েছিল মিথ্যার প্রলেপে। হৃদয়ের বন্ধন নয় রূপের টাকার প্রতিপত্তির বন্ধন। তাই বলি প্রেম যদি থাকে পান্তা ভাত খেয়ে সংসার হবে, পুরোনো কাপড়ে সাজানো যাবে কুঁড়েঘরে স্বর্গ। হৃদয়টা হবে মূখ্য।

“প্রেমে নারীরাই জয়ী হয়— কারণ তারা ভালোবাসতে গেলে কোনো হিসেব কষে না, নিজের সবটুকু উজাড় করে দেয়। অথচ এই সমাজ কত সহজেই তাদের ‘নষ্টের মূল’ বলে দেয়! আসলে যে নারী একটা ভাঙা মনকে আগলে রেখে নতুন করে বাঁচতে শেখায়, সে-ই আবার চরম অবহেলায় নিজেই একদিন ভেঙে চুরমার হয়ে যায়। দিনশেষে জয়টা তো সেই ভালোবাসারই হয়, যা হারানোর পরেও বেঁচে থাকে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা