• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Headline
চকরিয়ায় ইজিপিপি প্রকল্পে শ্রমিকের হাজিরা নিয়ে গরমিলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক চকরিয়ায় মরিচের গুঁড়া ছিটিয়ে ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ সিংড়ায় ২৮ পিস ইয়াবাসহ একজন আটক পেকুয়ায় ৯ মণ্ডপে দুর্গাপূজা, প্রশাসনের প্রস্তুতি সভা বদরখালীতে তিনজনকে ধরে নিয়ে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ; চকরিয়া আদালত ও উপজেলা চত্বরে বিক্ষোভ-মানববন্ধন পেকুয়া চৌমুহনী ব্যবসায়ী সমিতির যানজট ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা চকরিয়ায় বসতভিটা দখলের চেষ্টা, বেড়া ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ চকরিয়ায় অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ ৮৫ হাজার টাকা সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু

সিংড়ায় ব্যবসায়ীর গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল উদ্ধার

সুজিত সাহা ( সিংড়া) প্রতিনিধিঃ / ১১০ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের সিংড়া বাজারে এক ব্যবসায়ীর গোডাউন থেকে অবৈধ উপায়ে রাখা খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার করা চালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭ হাজার ৩১০ টাকা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাটসিংড়া চাউলপট্টি এলাকায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, সিংড়া বাজারের বিমল কুমার কুন্ডুর ছেলে ব্যবসায়ী বিপ্লব কুমার কুন্ডুর গোডাউনে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুত করে রাখার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোডাউন থেকে ৭৩ বস্তা চাল উদ্ধার করা হয়।

তিনি আরোও বলেন, উদ্ধার করা চাল আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। এবিষয়ে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা