• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
Headline
পেকুয়ায় পহরচাঁদা বনবিটের গাছ কর্তনের অভিযোগ চকরিয়ায় বসতভিটার গাছপালা কেটে সীমানা প্রাচীর ভাঙচুর ও হামলার অভিযোগ মহেশখালীতে সৎ ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত, ঘাতক আটক পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১০ লক্ষাধিক চকরিয়ায় হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদনমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন ঝিনাইদহের শৈলকূপায় ডোপ টেষ্টে ৩ জনের জেল ঝিনাইদহ শৈলকূপা লাঙ্গলবাঁধ বাজারের সড়ক যেন মৃত্যু ফাঁদ কুষ্টিয়া জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ অক্টোবর-২০২৬ এর কার্যক্রম স্বচ্ছ ও নির্ভূলভাবে সম্পন্ন করার লক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন

পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় ৬ বছরের শিশু নিহত

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি / ১১৬ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা (মিশুক) এর ধাক্কায় মুহাম্মদ তামিম (৬) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মগনামা সাবমেরিন বানৌজা সড়কের চেপ্টাখালী নাশির সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম মগনামা ইউনিয়নের নতুন কাকপাড়া এলাকার জাহেদুল ইসলাম মানিকের ছেলে। সে মগনামা ফরিদ আহমেদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা ডেনিশ বোটে কর্মরত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে তামিম সাবমেরিন বানৌজা সড়ক পার হচ্ছিল। এ সময় সাবমেরিন স্টেশনের দিকে যাচ্ছিল একটি ব্যাটারিচালিত মিশুক। সড়ক পারাপারের সময় মিশুকটি শিশুটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা মিশুকটি জব্দ করলেও চালক ঘটনাস্থল থেকে সটকে পড়েন। স্থানীয় সূত্রে চালক হিসেবে মগনামার শরৎঘোনা এলাকার ইমরান নামে এক ব্যক্তির নাম জানা গেছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে চালকের পরিচয় নিশ্চিত করা হয়নি।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হন। এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। তামিমের মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন শিশু মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও শিশুদের নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়ে উদ্বেগ দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা