বাজার তদারকিমূলক অভিযান ২৬/১০/২০২৬, গোপিনাথপুর, সদর উপজেলা, ঝিনাইদহ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঝিনাইদহ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ঝিনাইদহ এর যৌথ অভিযান পরিচালিত হয়েছে ।
এসময় বেকারিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্কুল ফিডিং কর্মসূচির পাউরুটি তৈরি করতে দেখা যায়। সামগ্রিকভাবে বেকারির পরিবেশ সন্তোষজনক ছিল। তবে পাউরুটির লেবেলে উপকরণ উল্লেখে ত্রুটি পরিলক্ষিত হয়। এছাড়া বেকিং এরিয়ার আশেপাশে ধূলা জমতে দেখা যায়। বেকারি কর্তৃপক্ষকে নিয়মিতভাবে মেঝে পরিষ্কার ও সংশ্লিষ্ট স্টাফদের হেডক্যাপ ও গ্লাভস ব্যবহার করানোর নির্দেশনা দেয়া হয়।
এসময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আলিফ ফুড প্রোডাক্টস কে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা সতর্কতামূলক জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে সহযোগিতায় ছিলেন জনাব সুপন সরকার, নিরাপদ খাদ্য অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ঝিনাইদহ এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই
তদারকি চলমান থাকবে।