• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
Headline
মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে ইলিশিয়া গরুর বাজার চালানোর অভিযোগ মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ লামা-চকরিয়া সড়কে মোটরসাইকেল-চান্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ওযু করতে গিয়ে পা পিছলে আহত ইমাম, ভাঙা সড়কের কারণে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু চকরিয়ার হারবাং অভয়ারণ্যে বনভূমি দখলের মহোৎসব, গাছ নিধন ও পাহাড় কাটার অভিযোগ জাতিসংঘে বিশ্ব যুব সম্মেলনে বাংলাদেশি পাসপোর্টধারী একমাত্র প্রতিনিধি তামরিন পেকুয়ায় আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ লাঠিয়াল বাহিনী নয়, জনতার পুলিশ গড়ার প্রত্যয়: পুলিশ সুপার গরু ক্ষেতে ঢুকায় চৌগাছায় নারীকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ

প্রেমের ফাঁদে ছাত্রী ধর্ষণ এবং ভিডিও ধারণের অভিযোগে যুবক গ্রেফতার

ইউসুফ আলী, কোটচাঁদপুর প্রতিনিধি / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগে সৌরভ কুমার নিতাই (২২) নামের এক যুবকের বিরুদ্ধে| অভিযুক্ত সৌরভ উপজেলার নারায়নপুর গ্রামের ছিদাম হালদারের ছেলে এবং পেশায় একজন ডেকরেটর মিস্ত্রী। অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে কোটচাঁদপুর থানা পুলিশ। খোজ নিয়ে জানা যায় জগনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে বনি খাতুন (১৭) এ বছর দাখিল পরীক্ষার্থী। মোবাইল ফোনে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। তারই সুত্র ধরে দু’জনের মধ্যে শারিরিক সর্ম্পক হয় এবং সৌরভ কৌশলে তা ভিডিও করে রাখে। ওই ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে ব্লাকমেইলে করে আরো একাধিক বার ধর্ষণ করে। ভুক্তভোগী ওই ছাত্রী উপায় না পেয়ে বিষয়টি তার পরিবারকে জানালে ভিকটিমের মা চামেলী খাতুন ৪ এপ্রিল বাদী হয়ে কোটচাঁদপুর মডেল থানায় মামলা করেন। এর পর অভিযান চালিয়ে অভিযুক্ত সৌরভকে গ্রেফতার করে পুলিশ। মামলার বাদী চামেলী খাতুন জানান সর্বশেষ গত ২৫ মার্চ রাত আনুমানিক ১১টার দিকে আমার মেয়েকে ভিডিও ফাঁসের হুমকি দিয়ে বাড়ির পেছনের একটি মেহগনি বাগানে ডেকে নিয়ে যায় এবং ধর্ষন করে। সে শুধু আমার মেয়েকে ধর্ষণই করেনি, নগ্ন ভিডিও করে দিনের পর দিন ব্ল্যাকমেইল করেছে। আমি সমাজের কাছে এবং আইনের কাছে এই লম্পটের এমন কঠিন শাস্তি চাই যেন আর কেউ এ কাজ করতে সাহস না পায়। কোটচাঁদপুর মডেল থানা পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩)-এর ৯(১) এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮ ধারায় মামলা রুজু হয়েছে। মামলা হওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্ত সৌরভকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা