• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
Headline
পেকুয়ায় পথের রাস্তার বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে জখম সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি কক্সবাজার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীর উপর হামলার প্রতিবাদে পেকুয়ায় মানববন্ধন সিংড়ায় স্রোতিজালের কাঠামো অপসারণ করলো প্রশাসন প্রেমে নারীরাই জয়ী- তারা ভালোবাসতে হিসেব কষে না! কোটচাঁদপুর উপজেলাজুরে রেভিনিউ সংকটে স্থবির আর্থিক কার্যক্রম সিংড়ায় ভ্রাম্যমাণ আদালত: দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা সিংড়ায় বিদ্যুতের অভাবে অন্ধকার হাসপাতাল, টর্চ লাইটে চলছে চিকিৎসা চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পেছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার! সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড

চকরিয়ায় পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ এলাকা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৯৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে সাবিদ নামের ৪ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি কদ্দাছড়া এলাকায়।

​নিহত শিশু সাবিদ ওই এলাকার পারভেজের পুত্র এবং স্থানীয় মরহুম মাস্টার মোহাম্মদ খালেদের নাতি।
​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় শিশু সাবিদ। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে পুকুর থেকে উদ্ধার করলেও ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে চরম অন্ধকার

​এদিকে ফুটফুটে শিশু সাবিদের অকাল মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পুরো কদ্দাছড়া গ্রামে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। একমাত্র সন্তানকে হারিয়ে পিতা-মাতা ও আত্মীয়-স্বজনরা বারবার মূর্ছা যাচ্ছেন। শোকসন্তপ্ত পরিবারটিকে সান্ত্বনা দিতে পাড়া-প্রতিবেশী ও স্থানীয় লোকজন তাদের বাড়িতে ভিড় করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা