• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
Headline
সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি কক্সবাজার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীর উপর হামলার প্রতিবাদে পেকুয়ায় মানববন্ধন সিংড়ায় স্রোতিজালের কাঠামো অপসারণ করলো প্রশাসন প্রেমে নারীরাই জয়ী- তারা ভালোবাসতে হিসেব কষে না! কোটচাঁদপুর উপজেলাজুরে রেভিনিউ সংকটে স্থবির আর্থিক কার্যক্রম সিংড়ায় ভ্রাম্যমাণ আদালত: দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা সিংড়ায় বিদ্যুতের অভাবে অন্ধকার হাসপাতাল, টর্চ লাইটে চলছে চিকিৎসা চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পেছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার! সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড ভুয়া এনএসআই পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদা দাবি, কোটচাঁদপুরে মোটরসাইকেলসহ আটক ১

সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি

সুজিত সাহা ( সিংড়া) প্রতিনিধিঃ / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের পিপুলশান গ্রামে একটি মাত্র কাঁচা রাস্তার কারণে দীর্ঘদিনের চরম ভোগান্তিতে পড়েছেন গ্রামের শিক্ষার্থী, মুরগির খামারি ও সাধারণ বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে একাকার হয়ে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি।

জানা যায়, পিপুলশন গ্রামে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি প্রতিবন্ধী বিদ্যালয়, বাজার, মসজিদ ও আশ্রয়ন কেন্দ্র। কাঁচা সড়কের জন্য দুর্ভোগ শত শত মানুষের।

​স্থানীয় সূত্রে জানা গেছে, পিপুলশান গ্রামের এই কাঁচা রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। গ্রামে বেশ কয়েকটি মুরগির খামার রয়েছে। রাস্তা খারাপ হওয়ায় সময়মতো খাদ্য সরবরাহ এবং উৎপাদিত মুরগি ও ডিম বাজারে নিয়ে যেতে চরম বিপাকে পড়তে হয় খামারিদের। যানবাহন চলতে না পারায় খামার মালিকদের অতিরিক্ত পরিবহন খরচ গুনতে হচ্ছে, যা তাদের ব্যবসায়িক লোকসানের মুখে ফেলছে।

​একই দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের। বর্ষা মৌসুমে হাঁটু সমান কাদা পেরিয়ে ওই এলাকায় অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয়ে যেতে হয়। অনেক সময় জামাকাপড় ও বইখাতা কাদা লেগে নষ্ট হয়ে যায়, ফলে বৃষ্টি নামলেই শিক্ষার্থীদের ক্লাসে যাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়। এছাড়া গ্রামের কোনো অসুস্থ রোগীকে দ্রত হাসপাতালে নেওয়ার মতোও কোনো পরিস্থিতি থাকে না।

​পিপুলশান গ্রামের বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা রাস্তাটি পাকা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আসছেন। কিন্তু আশ্বাস মিললেও বাস্তবে রাস্তাটির কোনো সংস্কার কাজ হয়নি।
​গ্রামবাসী ও ভুক্তভোগীরা অবিলম্বে এই কাঁচা রাস্তাটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা