• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
Headline
চলনবিলে শামুক-ঝিনুক নিধন বন্ধে প্রশাসনের অভিযান, ৩ জনকে কারাদণ্ড ঝিনাইদহ শৈলকুপায় দুই নারী ছিনতাইকারীকে হাতেনাতে আটক ধরলো জনতা শৈলকুপায় ডোপ টেস্ট পজিটিভ প্রমাণিত আটক ৭ ঝিনাইদহে মহেশপুর সীমান্ত এলাকা থেকে নারীর মরদেহ উদ্ধার ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কয়ারগাছি গ্রামে খামারের তালা ভেঙে ২০ লাখ টাকার ৬ গরু চুরি ঝিনাইদহ মহেশপুরে ডেঙ্গু ও হামের সংক্রমণ বৃদ্ধি, জনমনে আতঙ্ক ঝিনাইদহ শৈলকুপায় জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর কৈয়ারবিল চেয়ারম্যান পদে আকিবের আগ্রহ, তরুণদের উন্নয়নে বিশেষ পরিকল্পনা চকরিয়া স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি: এক আপসহীন মহা গণদাবি পেকুয়ায় ইউপি নির্বাচন: ৭ ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী ঘোষণা

সিংড়ায় বাড়ির জানালা ভেঙে ১০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুট

সুজিত সাহা ( সিংড়া) প্রতিনিধিঃ / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নাটোরের সিংড়া পৌর শহরে দিনেদুপুরে একটি বাড়ির জানালা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টা থেকে দুপুর দেড়টার মধ্যে পৌর শহরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শাহিনুর রহমান শাহিন জানান, পরিবারের সদস্যরা প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়ির জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে আলমারিতে রাখা নগদ ১০ লাখ টাকা এবং প্রায় ৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে বাড়িতে ফিরে এসে ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি বুঝতে পারেন তারা।

খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্তে কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা