• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Headline
পেকুয়ায় পথের রাস্তার বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে জখম সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি কক্সবাজার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীর উপর হামলার প্রতিবাদে পেকুয়ায় মানববন্ধন সিংড়ায় স্রোতিজালের কাঠামো অপসারণ করলো প্রশাসন প্রেমে নারীরাই জয়ী- তারা ভালোবাসতে হিসেব কষে না! কোটচাঁদপুর উপজেলাজুরে রেভিনিউ সংকটে স্থবির আর্থিক কার্যক্রম সিংড়ায় ভ্রাম্যমাণ আদালত: দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা সিংড়ায় বিদ্যুতের অভাবে অন্ধকার হাসপাতাল, টর্চ লাইটে চলছে চিকিৎসা চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পেছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার! সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড

চকরিয়ায় ধাওয়া খেয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, উদ্ধার ৩০ হাজার ইয়াবা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

কক্সবাজারের চকরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের ধাওয়া খেয়ে মোটরসাইকেল আরোহী পালিয়ে যাওয়ার সময় বিপরীতমুখী ট্রাকগাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে নুরুল হোসেন প্রকাশ মনু (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী মেদাকচ্ছপিয়া ন্যাশনাল পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল হোসেন প্রকাশ মনু (২৮) কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ কুতুবদিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজারের দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লেখা একটি গাড়ি ধাওয়া করে। এমতাবস্থায় ঘটনাস্থল মেদাকচ্ছপিয়া ন্যাশনাল পার্ক এলাকায় দ্রুতগামি মোটরসাইকেল পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকগাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে রাস্তায় পড়ে গিয়ে মোটরসাইকেল আরোহী একলোক মারা যায় এবং এসময় আরেক আরোহী আহতাবস্থায় পাহাড়ি পথে পালিয়ে যায়। এসময় রাস্তার একপাশে বেশ কিছু ইয়াবা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। যা কয়েকজন পথচারী কুড়িয়ে নেয়।

মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহবুবর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরের দিকে চট্রগ্রামমুখী মোটরসাইকেল (নং-ঢাকা মেট্রো ল-৬০-১২৬৮) সাথে কক্সবাজারমুখী দশটি নতুন মোটরসাইকেল ভর্তি ট্রাক (নং-চট্রগ্রাম গ-০৫-০০৬৩) গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহীর দুইজনের মধ্যে একজন ঘটনাস্থলে মারা যান।

অপর মোটরসাইকেল আরোহী পালিয়ে গেছে। তিনি বলেন, আমরা প্রত্যক্ষদর্শীদের কথামতে মোটরসাইকেলটি তল্লাশী করে ব্যাগ থেকে ত্রিশ হাজার পঞ্চাশ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি। ওসি আরো জানান, স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের ধাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে পুলিশ মাদকদ্রব্য অধিদপ্তরের কাউকে দেখেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা