• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
Headline
মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে ইলিশিয়া গরুর বাজার চালানোর অভিযোগ মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ লামা-চকরিয়া সড়কে মোটরসাইকেল-চান্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ওযু করতে গিয়ে পা পিছলে আহত ইমাম, ভাঙা সড়কের কারণে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু চকরিয়ার হারবাং অভয়ারণ্যে বনভূমি দখলের মহোৎসব, গাছ নিধন ও পাহাড় কাটার অভিযোগ জাতিসংঘে বিশ্ব যুব সম্মেলনে বাংলাদেশি পাসপোর্টধারী একমাত্র প্রতিনিধি তামরিন পেকুয়ায় আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ লাঠিয়াল বাহিনী নয়, জনতার পুলিশ গড়ার প্রত্যয়: পুলিশ সুপার গরু ক্ষেতে ঢুকায় চৌগাছায় নারীকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ

চকরিয়ায় পুত্রের ছুরিকাঘাতে পিতা নিহত: ঘাতক গ্রেফতার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৭০ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে খলিলুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) সকালে চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৌলভীরকুম এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন আচরণ করতেন অভিযুক্ত ছেলে। পারিবারিকভাবে তাকে প্রায় সময় বেঁধে রাখারও অভিযোগ রয়েছে। শুক্রবার সকালে পারিবারিক কলহের একপর্যায়ে সে ধারালো অস্ত্র দিয়ে নিজের পিতার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন খলিলুর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানায়, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার ভয়াবহতায় স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকা ভারী হয়ে ওঠে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের স্ত্রী জানান, তাদের ছেলে প্রায় ১০ বছর ধরে মাদকাসক্ত ছিল এবং অস্বাভাবিক আচরণ করত। পরিবারের সদস্যরা বহুবার তাকে চিকিৎসা করানোর চেষ্টা করেছেন বলেও দাবি করেন তিনি।

এদিকে ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা