• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Headline
মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে ইলিশিয়া গরুর বাজার চালানোর অভিযোগ মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ লামা-চকরিয়া সড়কে মোটরসাইকেল-চান্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ওযু করতে গিয়ে পা পিছলে আহত ইমাম, ভাঙা সড়কের কারণে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু চকরিয়ার হারবাং অভয়ারণ্যে বনভূমি দখলের মহোৎসব, গাছ নিধন ও পাহাড় কাটার অভিযোগ জাতিসংঘে বিশ্ব যুব সম্মেলনে বাংলাদেশি পাসপোর্টধারী একমাত্র প্রতিনিধি তামরিন পেকুয়ায় আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ লাঠিয়াল বাহিনী নয়, জনতার পুলিশ গড়ার প্রত্যয়: পুলিশ সুপার গরু ক্ষেতে ঢুকায় চৌগাছায় নারীকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ

আদালত প্রাঙ্গণে ধর্ষণ মামলার আসামিকে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি / ১১৪ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

খুলনায় শিশু ধর্ষণ মামলার এক আসামিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (২২ মে) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক সূত্র অনুসারে, আদালতের প্রধান ফটকের কাছে আসামিরা হাজিরা দিতে এসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতে গুলি চালায়। দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলেও জানা যায়। গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

নিহতরা শিশু ধর্ষণ মামলার আসামি। পুলিশ এখনো নিহতদের নাম-পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আসামি ওই মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন।

খুলনা জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেওয়া হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এ ঘটনায় আদালত প্রাঙ্গণে উত্তেজনা দেখা দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। আদালতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের আনুষ্ঠানিক ব্রিফিংয়ের পর আরও বিস্তারিত তথ্য জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা