• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Headline
পেকুয়ায় পথের রাস্তার বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে জখম সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি কক্সবাজার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীর উপর হামলার প্রতিবাদে পেকুয়ায় মানববন্ধন সিংড়ায় স্রোতিজালের কাঠামো অপসারণ করলো প্রশাসন প্রেমে নারীরাই জয়ী- তারা ভালোবাসতে হিসেব কষে না! কোটচাঁদপুর উপজেলাজুরে রেভিনিউ সংকটে স্থবির আর্থিক কার্যক্রম সিংড়ায় ভ্রাম্যমাণ আদালত: দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা সিংড়ায় বিদ্যুতের অভাবে অন্ধকার হাসপাতাল, টর্চ লাইটে চলছে চিকিৎসা চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পেছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার! সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড

চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে সিএনজি ও দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ১৩২ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (২৫ মে) রাতে চকরিয়া পৌরসভার হালকাকারা ২ নম্বর ওয়ার্ডের চকরিয়া-বেতুয়া বাজার সড়কের আমান্যার চর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তারা ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- আইয়ূব আলী (৪২), ইব্রাহিম সোহেল (২৭), আবু হানিফ (২৯), সাইফুল ইসলাম (২০) এবং নাজিম উদ্দিন (৪৮)।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি, একটি কোড়াবাড়ি, একটি লোহার খন্তি, একটি ধারালো ছোরা, একটি দা এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তারা মূলত বিভিন্ন যানবাহনের যাত্রীদের টার্গেট করে ডাকাতির পরিকল্পনা করছিল।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা নং-৫৩ রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা