• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Headline
ঝিনাইদহ মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, দুই বাংলাদেশি আটক পেকুয়ায় অস্ত্র মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির ২০২৭ বর্ষের প্রেসিডেন্ট ডা. ওম প্রকাশ, সেক্রেটারি জুলফিকার নাটোরের সিংড়ায় বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১, আহত ১ পেকুয়ার নোয়াখালীপাড়ায় বসতঘর ভস্মীভূত পেকুয়ায় ভোররাতে আগুনে পুড়ল চলন্ত ট্রাক, রক্ষা পেলেন চালক-হেলপার মাতামুহুরীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আসবাবপত্র আত্মসাৎ ও আর্থিক অনিয়মের অভিযোগ মগনামায় বিএনপির দুই প্রার্থীসহ একাধিক প্রার্থী মাঠে চকরিয়ায় আ.লীগের গোপন বৈঠক থেকে ৯ জন গ্রেপ্তার চলনবিলে শামুক-ঝিনুক নিধন বন্ধে প্রশাসনের অভিযান, ৩ জনকে কারাদণ্ড

কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ সদস্য আইতাল জর্দ্দার গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, খুলনা / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মোঃ আইতাল জর্দ্দার (আওয়ামী লীগ সদস্য, এলাঙ্গী ইউনিয়ন) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত বরকাতুল্লাহ জর্দ্দারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কোটচাঁদপুর থানার মামলা নং-১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-১১৮/২৬-এর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে পূর্ববর্তী গ্রেপ্তার ও অপরাধসংক্রান্ত তথ্য যাচাই করে উল্লেখযোগ্য কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি বলেও পুলিশ জানিয়েছে।
কোটচাঁদপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা