২০ অক্টোবর ২০২৬ তারিখ ০৯৫০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ শ্রীনাথপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/১৫৪-আর হতে আনুমানিক ০১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শ্রীনাথপুর গ্রামের বড় মাঠের মধ্য হতে নায়েব সুবেদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশ হতে ভারতে গমনকালে দালাল আল-আমিন খান (২৩), পিতা- রবিউল খান, গ্রাম-শ্রীনাথপুর মাঠপাড়া, ডাকঘর-শ্যামকুড়, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহসহ বাংলাদেশী নাগরিক ০৪ জন (নারী) ধুর আটক করা হয়।
আটককৃত ধুর এবং দালাল মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।