• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Headline
ঝিনাইদহে বিদ্যুৎ জ্বলানি প্রতিমন্ত্রী যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান পেকুয়ায় হামলায় নারীসহ ৫ জন জখম ঝিনাইদহ কোটচাঁদপুরে গভীর রাতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগ বিষয়ে পরিস্কার করলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান চকরিয়ায় শারদীয় দুর্গোৎসবে এসআরবি ১৫ কক্সবাজারের অধিনায়কের হরিমন্দির পরিদর্শন ঝিনাইদহে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে জামায়াতের মানববন্ধন ঝিনাইদহে এসআরবি-৬-এর সিও, অপরাধীদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারি সিংড়া উপজেলায় জেলা পুলিশ সুপারের পুজা মন্ডব পরিদর্শন ঝিনাইদহ চাদপুর গ্রামে দু্ই-ভাইয়ের বৌয়ের ঝগড়ায় প্রাণ গেল বড় ভাইয়ের

ঝিনাইদহ কোটচাঁদপুরে গভীর রাতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

স্টাফ রিপোর্টার, খুলনা / ১৬ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নারানবাড়ীয়া গ্রামে গভীর রাতে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও এক ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি হয়েছে। এতে তিন লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

পারিবারিক সূত্রে জানা যায়, রাতে খাবার শেষে নাহিদ বিশ্বাসসহ পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। এ সুযোগে সংঘবদ্ধ চোরচক্র বাড়িতে ঢুকে ওয়ারড্রোবের দুটি ড্রয়ার ভেঙে নগদ টাকা ও স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায়।

সকালে ঘুম থেকে উঠে ড্রয়ার ভাঙা দেখতে পান পরিবারের সদস্যরা। পরে টাকা ও স্বর্ণালঙ্কার চুরির বিষয়টি তাঁদের নজরে আসে।

ভুক্তভোগী নাহিদ বিশ্বাস জানান, চুরির ঘটনায় তাঁদের তিন লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা