• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Headline
কোটচাঁদপুর উপজেলার ৪নং বলুহর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় ঝিনাইদহ মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কাশিপুরে দফায় দফায় দু’পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ও দোকান ভাংচুর, আহত ৩০ ঝিনাইদহে/নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১২ মহেশপুর অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মহেশপুর সীমান্তে দালালসহ ৪ আটক সিংড়ায় দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প। ঝিনাইদহে বিদ্যুৎ জ্বলানি প্রতিমন্ত্রী যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান পেকুয়ায় হামলায় নারীসহ ৫ জন জখম ঝিনাইদহ কোটচাঁদপুরে গভীর রাতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

ঝিনাইদহ মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

স্টাফ রিপোর্টার, খুলনা / ১৮ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে শ্বশুরের ধারালো কুড়ালের আঘাতে আব্দুর রহমান (জামাই) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। অভিযুক্ত তরিকুল ইসলাম মহেশপুর উপজেলার বলিভদ্রপুর গ্রামের গাজী রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন আব্দুর রহমান। বেশ কিছুদিন ধরে শ্বশুর তরিকুল ইসলামের সঙ্গে তাঁর মনোমালিন্য চলছিল। এরই জেরে মঙ্গলবার ভোররাতে তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি কোপান। এতে গুরুতর জখম হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ভোররাতে চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় তাঁরা অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা