কোটচাঁদপুর উপজেলার ৪নং বলুহর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিম
স্টাফ রিপোর্টার খুলনা বিভাগ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ৪ নম্বর বলুহর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফারুক হোসেন (পিয়াস)।
এ সময় তিনি বিভিন্ন পূজামণ্ডপের আয়োজক, পূজা উদ্যাপন কমিটির সদস্য ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সবাইকে মিলেমিশে উৎসব উদ্যাপনের আহ্বান জানান তিনি।
এলাকার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দুর্গাপূজার আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।