• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Headline
ঝিনাইদহে বিদ্যুৎ জ্বলানি প্রতিমন্ত্রী যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান পেকুয়ায় হামলায় নারীসহ ৫ জন জখম ঝিনাইদহ কোটচাঁদপুরে গভীর রাতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগ বিষয়ে পরিস্কার করলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান চকরিয়ায় শারদীয় দুর্গোৎসবে এসআরবি ১৫ কক্সবাজারের অধিনায়কের হরিমন্দির পরিদর্শন ঝিনাইদহে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে জামায়াতের মানববন্ধন ঝিনাইদহে এসআরবি-৬-এর সিও, অপরাধীদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারি সিংড়া উপজেলায় জেলা পুলিশ সুপারের পুজা মন্ডব পরিদর্শন ঝিনাইদহ চাদপুর গ্রামে দু্ই-ভাইয়ের বৌয়ের ঝগড়ায় প্রাণ গেল বড় ভাইয়ের

পেকুয়ায় হামলায় নারীসহ ৫ জন জখম

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৪২ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে ধনিয়াকাটা স্টেশনে দোকানঘর দখল ও দোকানের পাশে জায়গা দখল বেদখল নিয়ে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ হোসাইন, জয়নাল আবেদীন, আবদুল আজিজ, মো: হাসান, শামসুন্নাহারসহ ৫ জন গুরুতর জখম হয়। সোমবার বেলা ১২ টার দিকে ধনিয়াকাটা স্টেশনে এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার মোহাম্মদ হোসাইন ও রুস্তম আলী গংদের মধ্যে দোকান ঘর ও জায়গা নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে চেয়ারম্যান বাহাদুর শাহ এর নিকট বিচার চলছিল। কাগজ পত্র যাচাই বাছাই করে বিচারের রায় মোহাম্মদ হোসাইন গংদের পক্ষে রায় প্রদান করা হয়। এরপর প্রতিপক্ষগন দোকান ঘর দখল করার জন্য তৎপর হয়। তারা রবিবার রাতে লোকজন ঢুকিয়ে দেয়। জায়গার মালিক মোহাম্মদ হোসাইন গং বাধা দিলে মারপিট লেগে যায়। ফলে প্রতিপক্ষ রুস্তম আলী গং দা, কিরিচ, লোহার রড দিয়ে হামলা করে। হামলায় নারীসহ ৫ জন গুরুতর জখম হয়।

পেকুয়া থানার ওসি মেহেদী হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা