শৈলকুপা থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে একই তারিখ শৈলকুপা থানাধীন শেখপাড়া বাজারস্থ জনৈক মোকছেদ এর মোটরসাইকেল গ্যারেজ এর সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী মোঃ নাছির উদ্দীন (২৫) পিতা-আসাদ মন্ডল, সাং-শান্তিডাঙ্গা, থানা-ইবি, জেলা-কুষ্টিয়াকে ১। ২৫(পচিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ২। মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২(দুই)টি মোবাইল ফোন, ৩। মাদক ক্রয় বিক্রয়ের নগদ ১৭,১০০/- টাকাসহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদক ও অপরাধমুক্ত জেলা গঠনে শৈলকুপা থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।