• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Headline
ঝিনাইদহ শৈলকুপায় দুই নারী ছিনতাইকারীকে হাতেনাতে আটক ধরলো জনতা শৈলকুপায় ডোপ টেস্ট পজিটিভ প্রমাণিত আটক ৭ ঝিনাইদহে মহেশপুর সীমান্ত এলাকা থেকে নারীর মরদেহ উদ্ধার ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কয়ারগাছি গ্রামে খামারের তালা ভেঙে ২০ লাখ টাকার ৬ গরু চুরি ঝিনাইদহ মহেশপুরে ডেঙ্গু ও হামের সংক্রমণ বৃদ্ধি, জনমনে আতঙ্ক ঝিনাইদহ শৈলকুপায় জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর কৈয়ারবিল চেয়ারম্যান পদে আকিবের আগ্রহ, তরুণদের উন্নয়নে বিশেষ পরিকল্পনা চকরিয়া স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি: এক আপসহীন মহা গণদাবি পেকুয়ায় ইউপি নির্বাচন: ৭ ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী ঘোষণা চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ

ঝিনাইদহ মহেশপুর সীমান্তে ভারতে যাওয়ার সময় দালালসহ আটক ৪

স্টাফ রিপোর্টার, খুলনা / ৪২ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় কীটনাশক ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক দালালসহ চারজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে নতুনপাড়া বিওপির একটি দল সীমান্ত পিলার ৬৬/৭-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। নায়েব সুবেদার মো. শরীফ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ২০০ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।

এদিকে, খোসালপুর বিওপির একটি টহল দল যোশপুর গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিন বাংলাদেশি নাগরিক ও এক দালালকে আটক করে।

আটক দালালের নাম বিল্লাল হোসেন (৩৫)। তিনি মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
আটক তিন বাংলাদেশি হলেন— কুমিল্লার সায়েদ আলম (২২) ও সাব্বির হোসাইন (২৩) এবং চাঁদপুরের মো. মাহমুদুল হাসান (২১)। এ সময় তাদের কাছ থেকে একটি ইজিবাইক জব্দ করা হয়।

অন্যদিকে, শুক্রবার ভোরে যাদবপুর বিওপির আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে ৬৫৩ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করে বিজিবি। নায়েব সুবেদার মো. আবু বকরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বেতবাড়িয়া এলাকার একটি খেতের পাশ থেকে ওষুধগুলো উদ্ধার করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার করা মালামাল ও ইজিবাইকসহ তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা